তদ্ব্যক্ষরত্তদাদিত্যমভিতোহশ্রয়ত্তদ্বা এতদ্যদেতদাদিত্যস্য মধ্যে ক্ষোভত ইব। ৩
অন্বয় : তৎ ব্যক্ষরৎ; তৎ আদিত্যম্ অভিতঃ অশ্রয়ৎ। তৎ বৈ এতৎ, যৎ এতৎ আদিত্যস্য মধ্যে ক্ষোভতে ইব (যেন স্পন্দিত হইতেছে) (৩।১।৪ টীকা)।
সরলার্থ : যশ আদি রস ক্ষরিত হইল এবং তাহা আদিত্যের অভিমুখে আশ্রয় নিল। আদিত্যের মধ্যে যাহা স্পন্দিত হইতেছে বলিয়া মনে হয়, তাহা ইহাই।