তে বা এতে গুহ্যা আদেশা এতদ্ ব্ৰহ্মাভ্যতপংস্তস্যাভিতপ্তস্য যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্যমনাদ্যং রসোহজায়ত ॥ ২
অন্বয় : তে বৈ এতে গুহ্যা আদেশাঃ এতৎ ব্রহ্ম (এই প্রণবকে) অভ্যতপন্; তস্য অভিতপ্তস্য যশঃ তেজঃ ইন্দ্রিয়ম্ বীর্যম্ অনাদ্যম্ রসঃ অজায়ন্ত (৩।১।৩)।
সরলার্থ : সেই গুহ্য উপদেশসমূহ এই প্রণবকে উত্তপ্ত করিয়াছিল। সেই উত্তপ্ত প্রণব হইতে যশ, তেজ, ইন্দ্রিয়-সামর্থ্য ও অনুরূপ রস উৎপন্ন হইল।