অথ যেহস্যোা রশ্ময়স্তা এবাস্যোর্ধ্বা মধুনাড্যো গুহ্যা এবাদেশা মধুকৃতো ব্রহ্মৈব পুষ্পং তা অমৃতা আপঃ ॥ ১
অন্বয় : অথ যে অস্য ঊর্ধ্বাঃ রশ্ময়ঃ, তাঃ এব অস্য ঊর্ধ্বাঃ মধুনাড্যঃ; গুহ্যাঃ এব আদেশাঃ (গুহ্য উপদেশসমূহই) মধুকৃতঃ; ব্রহ্ম (প্রণবশঙ্করের মতে) এব পুষ্পম্; তাঃ অমৃতাঃ আপঃ (৩।২।১ টীকা)।
সরলার্থ : তাহার পর আদিত্যের ঊর্ধ্বদিকের যে সকল রশ্মি, সেই সবই ইহার ঊর্ধ্ব মধুনাড়ী; গুহ্য উপদেশসমূহ মধুকর; ব্রহ্মই (অর্থাৎ প্রণবই) পুষ্প; সেই যজ্ঞীয় জলই (পুষ্পের) অমৃত ।