তদ্ব্যক্ষরত্তদাদিত্যমভিত্যেহশ্রয়ত্তদ্বা এতদ্যদেতদাদিত্যস্য কৃষ্ণং রূপম্ ॥ ৩
অন্বয় : তৎ ব্যক্ষরৎ। তৎ আদিত্যম্ অভিতঃ অশ্রয়ৎ। তৎ বৈ এতৎ যৎ এতৎ আদিত্যস্য কৃষ্ণম্ রূপম্ (৩।১।৪ টীকা দ্রঃ)।
সরলার্থ : সেই সমস্ত (যশ আদি) রস ক্ষরিত হইল; তাহার পর তাহা আদিত্যের অভিমুখে গিয়ে আশ্রয় নিল। ইহাতেই আদিত্যের কৃষ্ণবর্ণ রূপ।