তানি বা এতানি সামান্যেতং সামবেদমভ্যতপংস্তস্যাভিতপ্তস্য যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্যমনাদ্যং রসোহজায়ত ॥ ২
অন্বয় : তানি বৈ এতানি সামানি এতম্ সামবেদম্ (এই সামবেদকে) অভ্যতপন্; তস্য অভিতপ্তস্য যশঃ তেজঃ ইন্দ্ৰিয়ম্ বীর্যম্ অন্নাদ্যম্ রসঃ অজায়ত (৩। ১।৩ দ্রঃ)।
সরলার্থ : সেই সামমন্ত্রগুলি সামবেদকে উত্তপ্ত করিয়াছিল; উত্তপ্ত সামবেদ হইতে যশ, তেজ, ইন্দ্ৰিয়-সামর্থ্য, বীর্য ও অনুরূপ রস উৎপন্ন হইয়াছিল।