অথ যেহস্য প্রত্যঞ্চো রায়স্তা এবাস্য প্রতীচ্যো মধুনাড্যঃ সামান্যেব মধুকৃতঃ সামবেদ এব পুষ্পং তা অমৃতা আপঃ ॥ ১
অন্বয় : অথ যে অস্য প্রত্যঞ্চাঃ (পশ্চিমদিকস্থিত) রশ্ময় তাঃ এব অস্য প্রতীচ্যঃ মধুনাড্যঃ; সামানি এব (সামমন্ত্রসমূহই)) মধুকৃতঃ; সামবেদ এব পুষ্পম্; তাঃ অমৃতাঃ আপঃ (৩।২। ১ দ্রঃ)।
সরলার্থ : আর এই আদিত্যের পশ্চিমদিকের রশ্মিসমূহই ইহার পশ্চিম মধুনাড়ী, সাম মন্ত্রসমূহই মধুকর; সামবেদই পুষ্প; সেই সব যজ্ঞীয় জল পুষ্পের মধু ।