তদ্ব্যক্ষরত্তদাদিত্যমভিতোহশ্রয়ত্তদ্বা এতদ্যদেতদাদিতস্য শুক্লং রূপম্ ॥ ৩
অন্বয় : তৎ (যশ আদি) ব্যক্ষরৎ; তৎ আদিত্যম্ অভিতঃ অশ্রয়ৎ; তৎ বৈ এতৎ, তৎ এতৎ আদিতস্য শুক্লম্ রূপম্ (৩।১।৪ টীকা)।
সরলার্থ : সেই সব (যশ আদি) রস ক্ষরিত হইল। তাহা আদিত্যের অভিমুখে গিয়া আশ্রয় নিল। ইহাতেই আদিত্যের এই শুক্ল রূপ