তানি বা এতানি যজুংষ্যেতং যজুর্বেদমভ্যতপংস্তস্যাভিতপ্তস্য যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্যমনাদ্যং রসোহজায়ত ॥ ২
অন্বয় : তানি বৈ এতানি (সেই এই সমুদয়) যভূষি (যজুর্মন্ত্রসমূহ) এতম্ যজুর্বেদম্ (এই যজুর্বেদকে) অভ্যতপন্ (অভিতপ্ত করিয়াছিল)। তস্য অভিতপ্তস্য (সেই অভিতপ্ত যজুর্বেদ হইতে) যশঃ তেজঃ ইন্দ্ৰিয়ম্ বীর্যম্ অন্নাদ্যম্ রসঃ অজায়ত (৩।১।৩ টীকা)।
সরলার্থ : সেই যজুর্মন্ত্রগুলি যজুর্বেদকে উত্তপ্ত করিয়াছিল। উত্তপ্ত যজুর্বেদ হইতে যশ, তেজ, ইন্দ্ৰিয়—সামর্থ্য, বীর্য ও অনুরূপ রস উৎপন্ন হইয়াছিল।