তস্য যে প্রাঞ্চো রশ্ময়স্তা এবাস্য প্রাচ্যো মধুনাড্যঃ। ঋচ এব মধুকৃত ঋগ্বেদ এব পুষ্পং তা অমৃতা আপস্তা বা এতা ঋচঃ ॥ ২
১৮৯. একমৃগ্বেদমভ্যতপংস্তস্যাভিতপ্তস্য যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্যমন্নাদ্যং রসোহায়ত ॥ ৩
অন্বয় : তস্য (তাহার) যে (যে সমুদয়) প্রাঞ্চঃ রায়ঃ (পূর্বদিকে অবস্থিত রশ্মিসমূহ), তাঃ এব (সেই সমুদয়ই) অস্য (ইহার) প্রাচ্যঃ (পূর্বদিকের) মধুনাড্যঃ (মধুর নাড়ীসমূহ; মধুর আধারভূত ছিদ্রসমূহ); ঋচঃ এব (ঋকমন্ত্রসমূহই) মধুকৃতঃ (মধুকরগণ)। ঋগ্বেদঃ এব (ঋগ্বেদই) পুষ্পম্ (পুষ্প; মধুসংগ্রহের স্থান)। তাঃ আপঃ (সেই জলীয় পদার্থসমূহ) অমৃতাঃ (অমৃত অর্থাৎ পুষ্পের মধু)। তাঃ বৈ এতা ঋচঃ (সেই সমুদয় ঋক্) ঋগ্বেদম্ (এই ঋগ্বেদকে) অভ্যতপন্ (অভিতপ্ত করিয়াছিল)। তস্য অভিতপ্তস্য (অভিতপ্ত সেই ঋগ্বেদের, এখানে ঋগ্বেদ হইতে) যশঃ তেজঃ ইন্দ্ৰিয়ম্ (ইন্দ্রিয়শক্তি) বীর্যম্ অন্নাদ্যম্ (খাদ্য) রসঃ অজায়ত (উৎপন্ন হইয়াছিল)।
সরলার্থ : (২য় ও ৩য় মন্ত্র)—তাহার পূর্বদিকের কিরণসমূহই পূর্বদিকের মধুনাড়ী, ঋমন্ত্রই মধুকর; ঋগ্বেদই পুষ্প; যজ্ঞগ্নিতে নিক্ষিপ্ত জলীয় পদার্থই অমৃত (পুষ্পের মধু); ঋমন্ত্রসমূহ ঋগ্বেদকে উত্তপ্ত করিয়াছিল। সেই উত্তপ্ত ঋগ্বেদ হইতে যশ, তেজ, ইন্দ্রিয়সামর্থ্য, বীর্য এবং অনুরূপ রস উৎপন্ন হইয়াছিল।
মন্তব্য : ‘অন্নাদ্য’ শব্দের বহু অর্থ হইতে পারে—(১) অনুরূপ আদ্য; আদ্য= ভক্ষণীয় বস্তু (শংকর), (২) অন্ন প্রভৃতি, (৩) অন্ন এবং অন্ন ভোজন (Whitney এবং Lanmun), (৪) মোক্ষমূলার বলেন, অন্নাদ্য অর্থ স্বাস্থ্য বা ভোজন করিবার শক্তি হইতে পারে। (৫) অন্নাদ—অন্নভোক্তা, সুতরাং অনাদ্য—অন্নভোক্তৃত্ব, (৬) ভোগ্য এবং ভক্ষ্য (মহাভারতে নীলকণ্ঠের টীকায়)।