অসৌ বা আদিত্যো দেবমধু তস্য দ্যৌরেব তিরশ্চীনবংশোহন্তরিক্ষ
অপূপো মরীচয়ঃ পুত্রাঃ ॥ ১
অন্বয় : অসৌ বৈ আদিত্যঃ দেবমধু (দেবগণের মধু); তস্য (তাহার) দ্যৌঃ এব (দ্যুলোকেই) তিরশ্চীনবংশঃ (তির্যকভাবে অবস্থিত বংশ; তির্যঞ্চ শব্দ হইতে); অন্তরিক্ষম্ অপূপঃ (পিষ্টক, মধুপিষ্টক); মরীচয়ঃ (মরীচি অর্থাৎ কিরণসমূহ) পুত্রাঃ (ভ্রমরের পুত্রগণ)।
সরলার্থ : ঐ আদিত্য দেবগণের মধু; দ্যুলোক তাহার অবলম্বন বক্রাকার বংশ-খণ্ড; অন্তরিক্ষই মধুচক্র; কিরণসমূহই (মৌমাছির) শাবক।