স য এতমেবং বিদ্বানাদিত্যং ব্রহ্মেত্যুপাস্তেহভ্যাশো হ যদেনং সাধবো ঘোষা আ চ গচ্ছেয়ুরূপ চ নিম্রেড়েরন্নিম্রেড়েরন্ ॥ ৪
অন্বয় : সঃ যঃ (যে কেহ) এতম্ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) আদিত্যম্ (আদিত্যকে) ব্রহ্ম ইতি (ব্রহ্ম এইরূপে) উপাস্তে (উপাসনা করে), অভ্যাশঃ (শীঘ্র; কিংবা ‘ফল’) হ যৎ এনম্ (ইহাকে, ইহার নিকটে) সাধবঃ ঘোষাঃ (মঙ্গলধ্বনি) আ চ গচ্ছেয়ুঃ (উপস্থিত হয়) উপ চ নিম্রেড়েরন (উপ + নি + মেডু + ঈরন্ = সুখী করে) নিমেড়েরন্।
সরলার্থ : যিনি সূর্যদেবকে এইরকম জানিয়া তাঁহাকেই ব্রহ্মরূপে উপাসনা করেন, সরল মঙ্গলধ্বনি যাইয়া তাঁহাকে সুখ দেয়।