শ্রোত্রমেব ব্রহ্মণশ্চতুর্থঃ পাদঃ স দিভির্জ্যোতিষা ভাতি চ তপতি চ ভাতি চ তপতি চ কীৰ্তা যশসা ব্রহ্মবর্চসেন য এবং বেদ য এবং বেদ ॥ ৬
অন্বয় : শ্রোত্রম্ এব ব্রহ্মণঃ চতুর্থঃ পাদঃ। সঃ দিভিঃ জ্যোতিষা (দিপ জ্যোতিদ্বারা) ভাতি চ তপতি চ। ভাতি চ তপতি চ কীৰ্তা যশসা ব্রহ্মবর্চসেন যঃ এবম্ বেদ, যঃ এবম্ বেদ (দ্বিরুক্তি সমাপ্ত্রিচক)।
সরলার্থ : কর্ণই ব্রহ্মের চতুর্থ পাদ। কর্ণরূপ এই পাদ দিপ জ্যোতিতে দীপ্তি পায় ও তাপ দেয়। যিনি ইহা জানেন তিনি কীর্তি, যশ ও ব্রহ্মতেজে তেজস্বী হন এবং তাপ দেন।