চক্ষুরেব ব্রহ্মণশ্চতুর্থঃ পাদঃ স আদিত্যেন জ্যোতিষা ভাতি চ তপতি চ ভাতি চ তপতি চ কীৰ্তা যশসা ব্রহ্মবর্চসেন য এবং বেদ ॥ ৫
অন্বয় : চক্ষুঃ এব ব্রহ্মণঃ চতুর্থঃ পাদঃ। সঃ আদিত্যেন জ্যোতিষা (আদিত্যরূপ জ্যোতি দ্বারা) ভাতি চ তপতি চ। ভাতি চ তপতি চ কীৰ্তা যশসা ব্রহ্মবর্চসেন যঃ এবম্ বেদ (৩য় মন্ত্রের টীকা)।
সরলার্থ : চক্ষুই ব্রহ্মের চতুর্থ পাদ। চক্ষুরূপ সেই পাদ আদিত্যরূপ জ্যোতিতে দীপ্তি পায় এবং তাপ দেয়। যিনি ইহা জানেন, তিনি কীর্তি, যশ ও ব্রহ্মতেজে তেজস্বী হন এবং তাপ দেন।