প্রাণ এব ব্রহ্মণশ্চতুর্থঃ পাদঃ স বায়ুনা জ্যোতিষা ভাতি চ তর্পিত চ ভাতি চ তপতি চ কীৰ্তা যশসা ব্রহ্মবর্চসেন য এবং বেদ ॥ ৪
অন্বয় : প্রাণঃ (ঘ্রাণেন্দ্রিয়) এব ব্রহ্মণঃ চতুর্থঃ পাদঃ। সঃ বায়ুনা জ্যোতিষা (বায়ুরূপ জ্যোতি দ্বারা) ভাতি চ তপতি চ। ভাতি চ তপতি চ কীৰ্তা যশসা ব্ৰহ্মবর্চসেন, যঃ এবম্ বেদ (৩য় মন্ত্রের টীকা)।
সরলার্থ : প্রাণই (অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয়ই) ব্রহ্মের চতুর্থ পাদ। প্রাণরূপী সেই পাদ বায়ুরূপ জ্যোতিতে দীপ্তি পায় এবং তাপ দেয়। যিনি ইহা জানেন তিনি কীর্তি, যশ ও ব্রহ্মতেজে দীপ্তি পান এবং তাপ দেন।