বাগেব ব্রহ্মণশ্চতুর্থঃ পাদঃ সোহগ্নিনা জ্যোতিষা ভাতি চ তপতি চ ভাতি চ তপতি চ কীৰ্তা যশসা ব্রহ্মবর্চসেন য এবং বেদ ॥ ৩
অন্বয় : বাক্ এব ব্রহ্মণঃ (ব্রহ্মের) চতুর্থঃ পাদঃ। সঃ (সেই বাক্যরূপ পাদ) অগ্নিনা জ্যোতিষা (অগ্নিরূপ জ্যোতি দ্বারা) ভাতি চ (দীপ্তি পায়) তপতি চ (তাপ দান করে)। ভাতি চ তপতি চ কীর্ত্যা (কীর্তিদ্বারা) যশসা (যশ দ্বারা) ব্রহ্মবর্চসেন (বেদজ্ঞানজনিত তেজ দ্বারা, ২।১৬।২ মন্তব্য) যঃ (যিনি) এবম্ (এই প্রকার) বেদ (জানেন)।
সরলার্থ : বাক্ ব্রহ্মের চতুর্থ পাদ। বাপ সেই চরণ অগ্নিরূপ জ্যোতিতে দীপ্তি পায় এবং তাপ দেয়। যিনি ইহা জানেন তিনি কীর্তি, যশ ও বেদজ্ঞানের তেজে দীপ্তি পান এবং তাপ দেন।