তদেতচ্চতুষ্পাদ্ ব্রহ্ম বাক্ পাদঃ প্রাণঃ পাদশ্চক্ষুঃ পাদঃ শ্রোত্রং পাদ ইত্যধ্যাত্মমথাধিদৈবতমগ্নিঃ পাদো বায়ুঃ পাদ আদিত্যঃ পাদ্যো দিশঃ পাদ ইত্যুভয়মেবাদিষ্টং ভবত্যধ্যাত্মং চৈবাধিদৈবতং চ ॥ ২
অন্বয় : তৎ এতৎ (সেই এই) চতুষ্পাৎ (চারিপদ-বিশিষ্ট) বন্ধ-বাক্ পাদঃ (একপাদ); প্রাণঃ পাদঃ; চক্ষুঃ পাদঃ; শ্রোত্রম্ পাদঃ ইতি অধ্যাত্মম্। অথ অধদৈবতম্— অগ্নিঃ পাদঃ; বায়ুঃ পাদঃ; আদিত্যঃ পাদঃ; দিশঃ (দিকসমূহ) পাদঃ ইতি। উভয়ম্ এব আদিষ্টম্ ভবতিঅধ্যাত্মম্ চ এব অধিদৈবতম্ চ।
সরলার্থ : এই ব্রহ্ম চতুষ্পাদ—বাগিন্দ্রিয় একপাদ, প্রাণ (অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয়) একপাদ, চক্ষু একপাদ এবং কর্ণ একপাদ। ইহাই অধ্যাত্ম উপাসনা। এইবার অধিদৈবত উপাসনা বলা হইতেছে—অগ্নি, বায়ু, আদিত্য এবং দিসমূহ প্রত্যেকে একপাদ। অধ্যাত্ম ও অধিদৈবত—উভয় উপাসনাই বলা হইল।