অথ যত্তপো দানমার্জবমহিংসা সত্যবচনমিতি তা অস্য দক্ষিণাঃ ॥ ৪
অন্বয় : অথ যৎ তপঃ দানম্ আর্জবম্ (সরলতা) অহিংসা সত্যবচনম্ ইতি -তাঃ (এই সমুদয়) অস্য (পুরুষরূপী যজ্ঞের) দক্ষিণাঃ।
সরলার্থ : তাহার পর তপস্যা, দান, সরলতা, অহিংসা এবং সত্যবাদিকা পুরুষরূপী যজ্ঞের দক্ষিণা।