অথ যদ্ধসতি যক্ষতি যন্মৈথুনং চরতি স্তুতশত্রৈরেব তদেতি ॥ ৩
অন্বয় : অথ যৎ হসতি (হাস্য করে), যৎ জক্ষতি (ভোজন করে) যৎ মৈথুনম্ (মিথুনের ভাব) চরতি (আচরণ করে), স্তুতশত্রৈঃ (স্তুত ও শস্ত্রের সহিত; ‘স্তুত’ ও ‘শস্ত্র’ যজ্ঞের অংশবিশেষ) এব তৎ (হাস্যাদি) এতি (‘সাদৃশ্য’ লাভ করে)।
সরলার্থ : তাহার পর পুরুষ যে হাসে, খায় এবং মিথুনভাবে আচরণ করে, তাহা স্তুত ও শস্ত্র নামে যজ্ঞাংশের তুল্য।