স যদশিশিষতি যৎ পিপাসতি যত্ন রমতে তা অস্য দীক্ষাঃ ॥ ১
অন্বয় : সঃ (সেই যজ্ঞরূপী পুরুষ) যৎ (যে) অশিশিষতি (ভোজন করিতে ইচ্ছা করে), যৎ পিপাসতি (পান করিতে ইচ্ছা করে), যৎ ন রমতে (আনন্দ উপভোগ করে না), তাঃ (সেই সমুদয়) অস্য (এই পুরুষের) দীক্ষাঃ (জীবনযজ্ঞের দীক্ষা)।
সরলার্থ : পুরুষ যে ভোজন করিতে ইচ্ছা করে, পান করিতে ইচ্ছা করে এবং আনন্দ উপভোগ হইতে বিরত থাকে—এই সবই (জীবনযজ্ঞের দীক্ষা)