তং চেদেতস্মিন্ বয়সি কিঞ্চিদুপতপেৎ স ব্লুয়াৎ প্রাণা আদিত্যা ইদং মে তৃতীয়-সবনমায়ুরনুসন্তনুতেতি মাহং প্রাণানামাদিত্যানাং মধ্যে যজ্ঞো বিলোপ্সীয়েত্যুদ্ধৈব তত এত্যগদো হৈব ভবতি ॥ ৬
অন্বয় : তম্ চেৎ এতস্মিন্ বয়সি কিঞ্চিৎ উপতপেৎ, সঃ ব্লুয়াৎ প্রাণাঃ আদিত্যাঃ ইদম্ মে তৃতীয়সবনম্ আয়ুঃ (পূর্ণায়ু পর্যন্ত) অনু-সম্ + তনুত ইতি। মা অহম্ প্রাণানাম্ আদিত্যানাম্ মধ্যে যজ্ঞঃ বিলোপ্সীয় ইতি। উৎ হ এব ততঃ এতি অগদঃ হ এব ভবতি (৪মঃ দ্রঃ)।
সরলার্থ : এই বয়সে তাহাকে যদি (ব্যাধি বা অন্য) কিছু সন্তপ্ত করে, সে এই মন্ত্র বলিবে—’হে প্ৰাণসমূহ, হে আদিত্যগণ, আমার জীবনরূপী তৃতীয় সবনকে পূর্ণায়ু পর্যন্ত বিস্তৃত কর। যজ্ঞরূপী আমি যেন প্রাণরূপী আদিত্যগণের মধ্যে বিলুপ্ত না হই তাহা হইলে সে ব্যাধি ইত্যাদি হইতে মুক্ত হইয়া নিশ্চয়ই নীরোগ হইবে।