অথ যদবোচং ভূঃ প্রপদ্য ইতি পৃথিবীং প্রপদ্যেহন্তরিক্ষঃ প্রপদ্যে দিবং প্রপদ্য ইত্যেব তদবোচম্ ॥ ৫
অন্বয় : অথ যৎ অবোচম্ ভূঃ প্রপদ্যে ইতি—পৃথিবীম্ প্রপদ্যে, অন্তরিক্ষম্ প্ৰপদ্যে, দিবম্ (দ্যুলোককে) প্রপদ্যে ইতি এব তৎ (তাহাই) অবোচম্।
সরলার্থ : তাহার পর যে বলিয়াছি ‘ভূলোকের শরণ লই’—তাহা এই অর্থে বলিয়াছি যে, আমি ভূলোকের, অন্তরিক্ষের এবং দ্যুলোকের শরণ নিতেছি।