স যদবোচং প্রাণং প্রপদ্য ইতি প্রাণো বা ইদং সর্বং ভূতং যদিদং কিঞ্চ তমেব তৎ প্রাপৎসি ॥ ৪
অন্বয় : সঃ (সেই যে ‘আমি’) যৎ (যে) অবোচম (বলিয়াছি—) প্রাণম্ প্ৰপদ্য ইতি — প্রাণঃ বৈ ইদম্ সর্বম্ ভূতম্ যৎ (যাহা) ইদম্ (এই) কম্ + চ (কিছু)। তম্ এব তাহাকেই তৎ (সেইজন্য) প্রাপৎসি (শরণ লাভ করিয়াছি)।
সরলার্থ : আমি যে বলিয়াছি ‘প্রাণের শরণ নিতেছি’ (তাহা এইজন্য যে) সমস্ত জীবজগৎ— যাহা কিছু আছে— সে সবই প্রাণ। সেইজন্য তাহারই আশ্রয় লইয়াছি।