অরিষ্টং কোশং প্রপদ্যেহমুনাহমুনাহমুনা প্রাণং প্রপদ্যেহমুনাহমুনা অমুনা ভূঃ প্রপদ্যেহমুনাহমুনাহমুনা ভূবঃ প্রপদ্যেহমুনাহমুনাভুহমুনা স্বঃ প্রপদ্যেহমুনাহমুনাহমুনা ॥ ৩
অন্বয় : অরিষ্টম্ কোশম্ (অবিনাশী কোশকে) প্রপদ্যে (প্রাপ্ত হই) অমুনা, অমুনা অমুনা (অমুকের সহিত; পুত্রের নাম তিনবার উচ্চারণ করিতে হয়, সেইজন্য ‘অমুনা’ তিনবার বলা হইয়াছে)। প্রাণম্ প্রপদ্যে অমুনা অমুনা অমুনা। ভূঃ (পৃথিবীকে) প্ৰপদ্যে অমুনা অমুনা অমুনা। ভুবঃ (ভুবর্লোককে, অন্তরিক্ষকে) প্রপদ্যে অমুনা, অমুনা, অমুনা। স্বঃ (দ্যুলোককে) প্রপদ্যে অমুনা, অমুনা, অমুনা।
সরলার্থ : আমি অমুকের, অমুকের, অমুকের সহিত (এই স্থলে তিনবার পুত্রের নাম করিতে হইবে) অবিনশ্বর কোশের শরণ নিতেছি। অমুকের, অমুকের, অমুকের সহিত প্রাণের শরণ নিতেছি। অমুকের, অমুকের, অমুকের সহিত লোকের শরণ নিতেছি। অমুকের, অমুকের, অমুকের সহিত ভুবর্লোকের শরণ নিতেছি। অমুকের, অমুকের, অমুকের সহিত স্বর্গলোকের শরণ নিতেছি।