অন্তরিক্ষোদর কোশো ভূমিবুধ্নো ন জীর্যতি। দিশো হস্য স্ৰক্তয়ো দ্যৌরস্যোত্তরং বিলম্। স এষ কোশো বসুধানর্স্তস্মিন্ বিশ্বমিদং শ্রিতম্ ॥ ১
অন্বয় : অন্তরিক্ষ + উদরঃ (অন্তরিক্ষ যাহার উদর) কোশঃ ভূমি বুধ্নঃ (ভূমি যাহার নিম্নভাগ বা মূল; বুধ্ন—মূল) ন (না) জীর্যতি (জীর্ণ হয়)। দিশঃ (দিকসমূহ) হি অস্য (এই কোশের) সক্তয়ঃ (স্রক্তি; কোণ বা পার্শ্বসমূহ), দ্যৌঃ (দ্যুলোক) অস্য উত্তরম্ বিলম্ (ঊর্ধ্বদিকের রন্ধ্র)। সঃ এষঃ কোশঃ (সেই কোশ) বসুধানঃ (বসু অর্থাৎ সম্পত্তির আধার); তস্মিন্ (তাহাতে) বিশ্বম্ ইদম্ (এই বিশ্বভুবন) শ্রিতম্ (আশ্রিত, স্থিত)।
সরলার্থ : এই যে কোশ—অন্তরিক্ষ ইহার উদয়, ভূমি ইহার নিম্নভাগ, ইহা কখন জীর্ণ হয় না। দিসমূহ ইহার পার্শ্ব (বা কোণ), অন্তরিক্ষ ইহার উপরের দিকের মুখ। এই কোশ এক ধনভাণ্ডার, এই বিশ্বভুবন ইহাতে অবস্থিত।