সর্বকর্মা সর্বকামঃ সর্বগন্ধঃ সর্বরসঃ সর্বমিদমভ্যাত্তোহবাক্যনাদর এস ম আত্মান্তহৃদয় এতদ্ ব্রহ্মেতমিতঃ প্রেত্যাভিসম্ভবিতাস্মীতি যস্য স্যাদদ্ধা ন বিচিকিৎসাস্তীতি হ স্মাহ শাণ্ডিল্যঃ শাণ্ডিল্যঃ ॥ ৪
অন্বয় : সর্বকর্মা সর্বকামঃ সর্বগন্ধঃ সর্বরসঃ সর্বম্ ইদম্ অভ্যান্তঃ, অবাকী অনাদরঃ (২য় মঃ টীঃ); এষঃ মে আত্মা অন্তঃ + হৃদয়ে (৩য় মঃ টীঃ) এতৎ (ইহাই) ব্রহ্ম। এতম্ (ইহাকে) ইতঃ (ইহলোক হইতে বা এই দেহ হইতে) প্রেত্য (গমন করিয়া) অভিসম্ভবিতাস্মি (প্রাপ্ত হইবে)। যস্য, (যাহার) স্যাৎ (থাকিতে পারে, আছে) অদ্ধা (বিশ্বাস), ন (না) বিচিকিৎসা (সংশয়) অস্তি (আছে) ইতি হ ম আহ (আহম= বলিয়াছেন) শাণ্ডিল্যঃ।
সরলার্থ : যিনি সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস, যিনি সবকিছু পরিব্যাপ্ত করিয়া রহিয়াছেন, যিনি বাক্রহিত, তিনিই আমার আত্মা এবং আমার হৃদয়ের অভ্যন্তরে ইনিই ব্রহ্ম। ইহলোক (বা এই দেহ। হইতে যাইয়া তাঁহাকেই পাইব। যাঁহার এই রকম স্থির বিশ্বাস আছে, তাহার কোন সংশয় নাই) [অর্থান্তর—যিনি মনে করেন, ‘আমি মৃত্যুর পর ব্রহ্মলাভ করিব’, এ বিষয়ে যাঁহার কোন সন্দেহ নাই তিনি ব্ৰহ্মলাভ করিবেন]। শাণ্ডিল্য (ইহাই বলিয়াছেন), শাণ্ডিল্য (ইহাই বলিয়াছেন)।
মন্তব্য : শাণ্ডিল্য—শাণ্ডিলের অপত্য। প্রাচীন গ্রন্থে বহুস্থলে শাণ্ডিল্যের নাম পাওয়া যায়। (শতপথ ব্রাহ্মণ ৯।৪।৪।১৭, ৯।৫।২।১৫ ইত্যাদি; বৃহঃ উপ ২।৬— এর অনেক মন্ত্রে)। ইঁহারা সকলেই যে এক শাণ্ডিল্য তাহা মনে হয় না।
শতপথ ব্রাহ্মণেও (১০।৬।৩।১-২) এই শাণ্ডল্যবিদ্যা বিবৃত হইয়াছে। নিম্নে ইহার অনুবাদ দেওয়া গেল : ‘সত্যই ব্রহ্ম’—এইরূপে উপাসনা করিবে। তাহার পর এই পুরুষ ক্রতুময়। সে যে প্রকার ক্রতুমান হইয়া এই লোক হইতে গমন করে, সেই প্রকার কতুমান হইয়াই মৃত্যুর পর সেই লোক প্রাপ্ত হয়। সে আত্মাকে উপাসনা করিবে—এই আত্মা মনোময়, প্রাণশরীর, ভারূপ, আকাশাত্মা, কামরূপী, মনের ন্যায় বেগবান, সত্যসঙ্কল্প, সত্যধূতি, সর্বগন্ধ. সর্বরস, সর্বদেশের প্রভু, সর্বদেশে অনুব্যাপ্ত বাগিন্দিয়রহিত, অনাদর (অর্থাৎ উদাসীন)। যেমন ব্রীহি বা যব, বা শ্যামাক, বা শ্যামাকতণ্ডুল তেমনি এই দেহস্থ হিরন্ময় পুরুষ। ধূমরহিত জ্যোতির ন্যায়, ইহা দ্যুলোক অপেক্ষা শ্রেষ্ঠ, এই পৃথিবী অপেক্ষা শ্রেষ্ঠ, সমুদয় প্রাণিজগৎ অপেক্ষা শ্রেষ্ঠ তিনি প্রাণের আত্মা (প্রাণ), ইনিই আমার আত্মা। ইহলোক হইতে গমন করিয়া এই আত্মাকেই লাভ করিব। যাহার এই প্রকার নিশ্চয় বিশ্বাস আছে, (ব্রহ্মপ্রাপ্তি বিষয়ে) তাহার কোন সন্দেহ নাই। শাণ্ডিল্য ইহাই বলিয়াছেন এবং ইহা এই প্রকারই।