অথ যদতঃ পরো দিবো জ্যোতিদীপ্যতে বিশ্বতঃ পৃষ্ঠেষু সর্বতঃ পৃষ্ঠেযু অনুত্তমেষুত্তমেষু লোকেম্বিদং বাব তদ্ যদিদমস্মিন্নন্তঃপুরুষে জ্যোতিঃ। তস্যৈষা দৃষ্টির্যত্রৈতদস্মিঞ্ছরীরে সংস্পর্শেনোঞ্চিমানং বিজানাতি তস্যৈষা শ্রুতির্যত্রৈত কর্ণাবপিগৃহ্য নিনদমিব নদথুরিবাগ্লেরিব জ্বলত উপশৃ- ণোতি তদেতদ্দৃষ্টং চ শ্রুতং চেত্যুপাসীত চক্ষুষ্যঃ শুতো ভবতি য এবং বেদ য এবং বেদ ॥ ৭
অন্বয় : অথ যৎ অতঃ (ইহা অপেক্ষা) পরঃ (শ্রেষ্ঠ) দিবঃ (দ্যুলোক অপেক্ষা) জ্যোতিঃ দীপ্যতে (দীপ্তি পায়) বিশ্বতঃ পৃষ্ঠেযু (বিশ্বের উপরে) সর্বতঃ পৃষ্ঠেযু (সকলের উপরে) অনুত্তমেষু (যাহা অপেক্ষা উত্তম নাই, তাহাই অনুত্তম, সর্বোত্তম) উত্তমেষু (শ্রেষ্ঠ) লোকেষু (লোকসমূহে) ইদম্ (এই) বাব তৎ যৎ ইদম্ অস্মিন্ অন্তঃপুরুষে (পুরুষের অভ্যন্তরে) জ্যোতিঃ।
তস্য (তাহার) এষা (এই) দৃষ্টিঃ (চাক্ষুষ প্রমাণ) যত্র (যখন) এতৎ (এই প্রকার; বিজানাতি ক্রিয়ার বিং) অস্মিন্ শরীরে সংস্পর্শেন (সংস্পর্শ দ্বারা) উষ্ণিমানম্ (উষ্ণত্বকে বিজানাতি (জানা যায়)। তস্য এষা শ্রুতিঃ (শ্রবণেন্দ্রিয়ের প্রমাণ) যত্র এতৎ কর্ণো (কর্ণদ্বয়কে) অপিগৃহ্য (আচ্ছাদন করিয়া) নিনদম্ ইব (নিনাদের ন্যায়, রথধ্বনির ন্যায়) নদথুঃ ইব (বৃষভধ্বনির ন্যায়) অগ্নেঃ ইব জ্বলতঃ (প্রজ্বলিত অগ্নির শব্দের ন্যায় উপশৃণোতি (শ্রবণ করা যায়)। তৎ (সেই) এতৎ দৃষ্টম্ চ (দৃষ্টিগোচর; দর্শনীয়) শুতম্ চ (শ্রুতিগোচর, বিখ্যাত) ইতি উপাসীত। চক্ষুষ্যঃ (দর্শনীয়) শ্রুতঃ (বিখ্যাত) ভবতি যঃ এবম্ বেদ, যঃ এবম্ বেদ (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : তাহার পর, এই দ্যুলোক অপেক্ষা শ্রেষ্ঠ, বিশ্বের উপর, সমস্ত কিছুর উপর, সর্বোত্তম লোকে, উত্তমলোকে যে জ্যোতি দীপ্তি পাইতেছে— সেই জ্যোতি এবং এই পুরুষের অভ্যন্তরে যে জ্যোতি— এই উভয় জ্যোতি একই জ্যোতি।
এ বিষয়ে চাক্ষুষ প্রমাণ এই — হস্ত দ্বারা শরীরকে স্পর্শ করিলে শরীরের উষ্ণতা জানা যায়। এ বিষয়ে শ্রুতিপ্রমাণ (অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ের প্রমাণ) এই—কান দুইটি ঢাকিয়া রাখিলে রথধ্বনির মত শব্দ, ঋষভধ্বনির মত ধ্বনি এবং জ্বলন্ত অগ্নির শব্দের মত শব্দ শোনা যায়। ইহাকে দৃষ্ট ও শ্রুতরূপে উপাসনা করিবে। যিনি এই প্রকার জানেন, তিনি দর্শনীয় এবং লোকপ্রসিদ্ধ হন।
মন্তব্য : শরীরের যে উত্তাপ, তাহা কোথা হইকে আসে? ঋষি মনে করেন, ‘হৃদয়স্থ ব্রহ্মই এই উত্তাপের কারণ’। দৃষ্টি—চাক্ষুষ প্রমাণ। ইহার ব্যাখ্যায় শঙ্কর ত্বগিন্দ্রিয় ও দর্শনেন্দ্রিয় উভয়ই ব্যবহার করিয়াছেন।