অথ যোহস্যোঃ সুষিঃ স উদানঃ স বায়ুঃ স আকাশস্তদেতদোজশ্চ মহশ্চেত্যুপাসীতৌজস্বী মহস্বান্ ভবতি য এবং বেদ ॥ ৫
অন্বয় : অথ যঃ অস্য ঊর্ধ্বঃ সুষিঃ, সঃ উদানঃ, সঃ বায়ুঃ স আকাশঃ। তৎ এতৎ ওজঃ চ মঃ (গৌরব, মহত্ত্ব) চ ইতি উপাসীত। ওজস্বী মহস্বান্ (মহত্ত্বযুক্ত) ভবতি যঃ এবম্ বেদ।
সরলার্থ : হৃদয়ের যে উর্ধ্বদিকের দ্বার তাহাই উদান, তাহাই বায়ু, তাহাই আকাশ। ইহাকে ওজ (বল) ও মহত্ত্বরূপে উপাসনা করিবে। যিনি এই প্রকার জানেন তিনি ওজস্বী ও মহত্ত্বযুক্ত হন।