অথ যোহস্য প্রত্য সুষি সোহপানঃ সা বাক্ সোহগ্নিস্তদেতদ্ ব্ৰহ্মবচসম্ অন্নাদ্যমিত্যুপাসীত ব্রহ্মবচস্যন্নাদো ভবতি য এবং বেদ ॥ ৩
অন্বয় : অথ যঃ অস্য প্রত্যঙ্গুষিঃ (পশ্চিমভাগস্থ রন্ধ্র) সঃ অপানঃ, সা বাক্, স অগ্নিঃ। তৎ এতৎ ব্রহ্মবর্চসম্ (২।১৬।২ টীকা) অন্নাদ্যম্ (৩।১।৩ মন্তব্য) ইতি উপাসীত ব্রহ্মবচসী (ব্রহ্মতেজোযুক্ত) অন্নাদঃ ভবতি যঃ এবম্ বেদ।
সরলার্থ : তাহার পর হৃদয়ের যে পশ্চিম দ্বার তাহাই অপান, তাহাই বাক্ এবং তাহাই অগ্নি। ইহাকে ব্রহ্মবর্চস এবং অনাদ্যরূপে উপাসনা করিবে। যিনি ইহা জানেন, তিনি ব্রহ্মতেজযুক্ত ও অন্নান্দ হন।