অথ যোহস্য দক্ষিণঃ সুষিঃ স ব্যানস্তম্ভ্রোত্রং স চন্দ্রমাস্তদেতক্ষ্মীশ্চ যশশ্চেত্যুপাসীত শ্ৰীমান্ যশস্বী ভবতি য এবং বেদ ॥ ২
অন্বয় : অথ যঃ অস্য দক্ষিণঃ (দক্ষিণদিকস্থ) সুষিঃ (রন্ধ্র) সঃ ব্যানঃ, তৎ শ্রোত্রম্; সঃ চন্দ্রমাঃ; তৎ এতৎ শ্ৰীঃ চ যশঃ চ ইতি উপাসীত। শ্রীমান্ যশস্বী ভবতি (হন) যঃ এবম্ বেদ।
সরলার্থ : আর হৃদয়ের যে দক্ষিণ দ্বার, তাহাই ব্যান, তাহাই কৰ্ণ, তাহাই চন্দ্ৰ। ইহাকে শ্রী ও যশরূপে উপাসনা করিবে। যিনি ইহা জানেন, তিনি শ্রীমান্ ও যশস্বী হন।