অয়ং বাব স যোহয়মন্তহৃদয় আকাশস্তদেতৎ পূৰ্ণমপ্রবর্তি পূর্ণামপ্রবর্তিনীং শ্রিয়ং লভতে য এবং বেদ ॥ ৯
অন্বয় : [যঃ বৈ সঃ অন্তঃপুরুষে আকাশঃ] অয়ম্ বাব সঃ—যঃ অয়ম্ অন্ত+হৃদয়ে (হৃদয়ের অভ্যন্তরে) আকাশঃ। তৎ এতৎ (সেই এই) পূর্ণম্ অপ্রবর্তনশীল, অপরিবর্তনীয়)। পূর্ণাম্ অপ্রবর্তিনীম্ শ্রিয়ম্ (পূর্ণ অপরিবর্তনশীল সম্পদকে) লভতে (লাভ করে) যঃ এবম্ (এই প্রকার) বেদ (জানেন)।
সরলার্থ : পুরুষের অভ্যন্তরে যে আকাশ, তহার হৃদয়েও সেই আকাশ। এই হৃদয়স্থ আকাশ পূর্ণ ও অপরিবর্তনীয়। ইহা যিনি জানেন তিনি পূর্ণ ও অপরিবর্তনীয় সম্পদ লাভ করেন।