অয়ং বাব স যোহয়মন্তঃপুরুষ আকাশো যো বৈ সোহন্তঃপুরুষ আকাশঃ ॥ ৮
অন্বয় : অয়ম্ বাব সঃ—যঃ অয়ম্ অন্তঃ + পুরুষে (পুরুষের অভ্যন্তরে) আকাশঃ যঃ (যাহা) বৈ সঃ (সেই) অন্তঃপুরুষে আকাশঃ।
সরলার্থ : পুরুষের দেহের বাহিরে স্থিত আকাশও যাহা, দেহের অভ্যন্তরে স্থিত আকাশও তাহাই।