যদ্ বৈ তৎ পুরুষে শরীরমিদং বাব তদ্যদিদমস্মিন্নন্তঃপুরুষে হৃদয়মস্মিন্ হীমে প্রাণাঃ প্রতিষ্ঠাতা এতদেব নাতিশীয়ন্তে ॥ ৪
অন্বয় : যৎ (যাহা) বৈ তৎ (সেই) পুরুষে শরীরম্ ইদম্ (ইহা) বাব তৎ (তাহা) যৎ ইদম্ অস্মিন্ অন্তঃপুরুষে (এই পুরুষের অভ্যন্তরে) হৃদয়ম্। অস্মিন্ (এই শরীরে) হি ইমে (এই সমুদয়) প্রাণাঃ প্রতিষ্ঠিতাঃ। এতৎ (এই হৃদয়কে) এব ন (না) অতিশীয়ন্তে (৩য় মঃ দ্রঃ)।
সরলার্থ : যাহা এই পুরুষাশ্রিত শরীর তাহাই পুরুষের অভ্যন্তরস্থ হৃদয়; কারণ প্রাণসমূহ এই শরীরে প্রতিষ্ঠিত; ইহারা কেহই এই হৃদয়কে অতিক্রম করে না।