যা বৈ সা গায়ত্রীয়ং বাব সা যেয়ং পৃথিব্যস্যাং হীদং সর্বং ভূতং প্রতিষ্ঠিতমেতামেব নাতিশীয়তে ॥ ২
অন্বয় : যা (যাহা) বৈ সা গায়ত্রী, ইয়ম্ (এই পৃথিবী) বাব সা (তাহা)— যা (যাহা ইয়ম্ পৃথিবী। অস্যাম্ (এই পৃথিবীতে) হি ইদম্ সর্বম্ ভূতম্ (এই সমুদয় ভূত) প্রতিষ্ঠিতম্। এতাম্ (এই পৃথিবীকে) এব ন (না) অতিশীয়তে (অতিক্রম করে)।
সরলার্থ : এই যে গায়ত্রী তাহাই এই পৃথিবী অর্থাৎ সেই গায়েত্রীই এই পৃথিবী। কারণ সর্বভূতই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত; কেহই ইহাকে অতিক্রম করিতে পারে না।