ইদং বাব তজ্জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রহ্ম প্ৰয়াৎ প্রণায্যায় বান্তেবাসিনে ॥ ৫
অন্বয় : ইদম্ বাব তৎ [ব্রহ্ম] (সেই ব্রহ্মবিদ্যাকে) জ্যেষ্ঠায় পুত্রায় (জ্যেষ্ঠপুত্রকে পিতা ব্রহ্ম প্রব্রুয়াৎ (বলিলেন) প্রণায্যায় (প্রণায্য’কে, প্রিয় ব্য উপযুক্ত ব্যক্তিকে) বা অন্তেবাসিনে (শিষ্যকে; যে শিষ্য গুরুর কাছে বাস করে তাহার নাম ‘অন্তেবাসী’)। [প্রাণায্য স্থলে ‘প্রণায্য’— বৈদিক প্রয়োগ।
সরলার্থ : এই ব্রহ্মবিদ্যা পিতা জ্যেষ্ঠপুত্রকে উপদেশ দিবেন অথবা গুরু প্রিয় শিষ্যকে বলিবেন।