তদ্বৈত ব্রহ্মা প্রজাপতয় উবাচ প্রজাপতির্মনবে মনুঃ প্রজাভ্যস্ত-দ্বৈতদুদ্দালকায়ারুণয়ে জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রহ্ম প্রোবাচ ॥ ৪
অন্বয় : তত্ হ এতৎ (সেই মধুবিজ্ঞানকে) ব্রহ্মা প্রজাপতয়ে (প্রজাপতিকে) উবাচ (বলিয়াছিলেন), প্রজাপতিঃ মনবে (মনুকে), মনুঃ প্রজাভ্যঃ (সন্তানদিগকে); তত্ হ এতৎ উদ্দালকায় আরুণয়ে (অরুণ-পুত্র উদ্দালককে) জ্যেষ্ঠায় পুত্রায় (জ্যেষ্ঠ পুত্রকে) পিতা ব্ৰহ্ম (ব্রহ্মবিদ্যাকে) প্র + উবাচ।
সরলার্থ : সর্বপ্রথমে ব্রহ্মা প্রজাপতিকে এই মধুবিজ্ঞান বলিয়াছিলেন; তারপর প্রজাপতি মনুকে, মনু নিজের সন্তানদের এবং পিতা বরুণ জ্যেষ্ঠপুত্র উদ্দালক আরুণিকে এই ব্ৰহ্মবিদ্যা বলিয়াছিলেন।