ন হ বা অমা উদেতি ন নিম্নোচতি সবৃদ্দিবা হৈবাস্মৈ ভবতি।
য এতামেবং ব্রহ্মোপনিষদং বেদ ॥ ৩
অন্বয় : ন (না) হ বৈ অস্মৈ (ইহার পক্ষে) উদেতি (উদিত হন) ন নিম্নোচতি (অস্ত যান), সকৃৎ (সর্বদা) দিবা হ এব অস্মৈ ভবতি (হয়), যা (যিনি) এতাম্ (এই) এবম্ (এই প্রকারে) বহ্মোপনিষদম্ (এই ব্রহ্মোপনিষদকে) বেদ (জানেন)।
সরলার্থ : যিনি এই ব্রহ্মোপনিষদকে এই রকম ভাবে জানেন, তাঁহার পক্ষে সূর্য উদতিও হন না, অস্তও যান না; তাঁহার কাছে সর্বদাই দিন।