ন বৈ তত্র ন নিম্নোচ নোদিয়ায় কদাচন।
দেবাস্তেনাহং সত্যেন মা বিরাধিষি ব্রহ্মণেতি ॥ ২
অন্বয় : ন বৈ (নিশ্চয়ই)। তত্র (সেই স্থলে) ন (না) নিম্নোচ (অস্ত গিয়াছে); ন উদিয়ায় (উদিত হইয়াছেন) কদাচন (কখন); দেবাঃ (হে দেবগণ) তেন [সত্যেন] (সেই সত্য বাক্য দ্বারা) অহম্ (আমি) সত্যেন মা (না) বিরাধিষি (বিচ্ছিন্ন হই) ব্রহ্মণা (ব্রহ্ম দ্বারা; এস্থলে ব্রহ্ম হইতে) ইতি।
সরলার্থ : সেই ব্রহ্মলোকে উদয়াস্ত নাই। সূর্য সেখানে অস্তও যান নাই, কখন উদিতও হন নাই। হে দেবগণ, এই সত্যের দ্বারা আমি যেন ব্রহ্মলাভে বঞ্চিত না হই অর্থাৎ এই সত্যের বলে আমি যেন ব্রহ্মলাভ করিতে পারি (কিংবা আমার কথা যদি সত্য না হয়, আমি যেন ব্রহ্মলাভে বঞ্চিত হই)।