স যাবদাদিত্য উত্তরত উদেতা দক্ষিণতোহস্তমেতা দ্বিস্তাবদূর্ধ্ব উদেতার্বাঙস্তমেতা সাধ্যানামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং পর্যেতা ॥ ৪
অন্বয় : সঃ যাবৎ আদিত্যঃ উত্তরতঃ উদেতা, দক্ষিণতঃ অস্তমেতা, দ্বি + তাবৎ ঊর্ধ্বম (ঊর্ধ্বদিকে) উদেতা, অর্বাঙ্ (অধোভাগে) অস্তমেতা; সাধ্যানাম্ এব তাবৎ আধিপত্যম্ স্বারাজ্যম্ পর্যেতা (৩।৬।৫ টীকা)। [‘সূর্য ঊর্ধ্বদিকে উদিত হইবেন’ ইত্যাদি বিষয়ে মন্তব্য ৩।১১ অংশের পরে দ্রষ্টব্য]।
সরলার্থ : যতকাল সূর্য উত্তর দিকে উদিত হইবেন এবং দক্ষিণ দিকে অস্ত যাইবেন, তাহারা দ্বিগুণকাল ঊর্ধ্বদিকে উদিত হইবেন এবং অধোদিকে অস্ত যাইবেন। ততকাল অর্থাৎ এই দ্বিগুণ পরিমিতকাল সেই বিদ্বান ব্যক্তি সাধ্যগণের মতই আধিপত্য ও স্বারাজ্য পাইবেন।