স য এতদেবমমৃতং বেদ সাধ্যানামেবৈকো ভূত্বা ব্ৰহ্মণৈব মুখেনৈতদেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যতি স এতদেব রুপম্ অভিসংবিশত্যেতস্মাদ্রুপাদুদেতি ॥ ৩
অন্বয় : সঃ যঃ এতৎ এবম্ অমৃতম্ বেদ, সাধ্যানাম্ (সাধ্যগণের মধ্যে) এর একঃ ভূত্বা ব্রহ্মণা এব মুখেন এতৎ এব অমৃতম্ বেদ, সাধ্যানাম্ (সাধ্যগণের মধ্যে) এব একঃ ভূত্বা ব্রহ্মণা এব মুখেন এতৎ এব অমৃতম্ দৃষ্ট্বা তৃপ্যতি; সঃ এতৎ এব রূপম্ অভিসংবিশতি, এতস্মাৎ রূপাৎ উদেতি (৩।৬।৩ টীকা)।
সরলার্থ : যিনি এই অমৃতকে এই রকম বলিয়া জানেন, তিনি সাধ্যগণের একজন হন এবং ব্রহ্মপ্রমুখ হইয়া এই অমৃত দেখিয়াই তৃপ্ত হন। তিনি এই রূপে প্রবেশ করেন এবং এই রূপ হইতে বাহির হন।