অথ যৎ প্রথমাস্তমিতে তন্নিধনং তদস্য পিতরোহন্বায়ত্তাস্তস্মা-
ত্তানিদধতি নিধনভাজিনো হ্যেতস্য সাম্ন এবং খল্বমুমাদিত্যং সপ্তবিধং সামোপাস্তে ॥ ৮
অন্বয় : অথ যৎ (যাহা) প্রথম+অস্তমিতে (ঠিক সূর্যাস্তের সময়ে) তৎ (তাহা) নিধনম্; তৎ (সেই রূপের) অস্য (সেই আদিত্যের) পিতরঃ (পিতৃপুরুষগণ) অন্বায়ত্তাঃ (অনুগত)। তস্মাৎ (সেই জন্য) তান্ (পিতৃপুরুষদিগকে; কিংবা পিতৃপুরুষদিগের জন্য পিণ্ডসমূহকে) নিদধতি (স্থাপন করে)। নিধনভাজিনঃ (সামের যে ‘নিধন’ অংশ, তাহার ভাগী) হি এতস্য সাম্নঃ (এই সামের)।— এবম্ (এই প্রকারে) খলু অমুম্ আদিত্যম্ (ঐ আদিত্যকে) সপ্তবিধং সাম (সপ্তবিধ সামরূপে) উপাস্তে (উপাসনা করে)।
সরলার্থ : আর ঠিক অস্তগমনের সময় আদিত্যের যে রূপ, তাহাই নিধন। পিতৃপুরুষগণ আদিত্যের এই রূপের অনুগত। এই জন্য এই সময়ে তাঁহাদিগকে (কিংবা তাঁহাদের জন্য পিণ্ডসমূহকে) কুশের উপর রাখা হয়। এইরূপে আদিত্যকে সপ্তবিধ সামরূপে উপাসনা করা হয়।