অথ যদূর্ধ্বমপরাহ্নাৎ প্রাগস্তময়াৎ স উপদ্রবস্তদস্যারণ্যা
অন্বায়ত্তাস্তস্মাত্তে পুরুষং দৃষ্ট্বা কক্ষং শ্বভ্রমিত্যুপদ্রবন্যুপদ্রবভাজিনো হোতস্য সাম্নঃ ॥ ৭
অন্বয় : অথ যৎ (যাহা) ঊর্ধ্বম্ অপরাহ্নাৎ (অপরাহ্নের পরে) প্রাক্ অস্তময়াৎ (অস্তগমনের পূর্বে), স উপদ্রবঃ। তৎ (সেই রূপের) তস্য আরণ্যাঃ (আরণ্য জন্তুসমূহ) অন্বায়ত্তাঃ (অনুগত)। তস্মাৎ (সেইজন্য) তে (তাহারা) পুরুষম্ (মানুষকে) দৃষ্ট্বা (দেখিয়া কক্ষম্ (কক্ষে, অরণ্যে) শ্বভ্রম্ (গর্তে) ইতি উপদ্রবন্তি (দ্রুতবেগে গমন করে বা পলায়ন করে)। উপদ্রব-ভাজিনঃ (উপদ্রব নামক অংশের ভাগী) হি এতস্য সাম্নঃ (এই সামের)।
সরলার্থ : তারপর অপরাহ্নের পরে, কিন্তু অস্ত যাওয়ার পূর্বে, আদিত্যের যে রূপ তাহাই ‘উপদ্রব’। অরণ্যবাসী পশুগণ আদিত্যের এই রূপের অনুগত। এই জন্য তাহারা মানুষ দেখিলে দ্রুতবেগে জঙ্গলে কিংবা গর্তে প্রবেশ করে। ইহারা সামের ‘উপদ্রব’ অংশের অধিকারী।