অথ খল্বমুমাদিত্যং সপ্তবিধং সামোপাসীত সর্বদা সমস্তেন
সাম মাং প্রতি মাং প্রতীতি সর্বেণ সমস্তেন সাম ॥ ১
অন্বয় : অথ খলু অমুম্ আদিত্যম্ (ঐ আদিত্যকে) সপ্তবিধম্ সাম উপাসীত। সর্বদা সমঃ (সমান), তেন (সেইজন্য) সাম। মাম্ প্রতি (আমার প্রতি) মাম্ প্রতি ইতি সর্বেণ (সকলের নিকট) সমঃ, তেন সাম।
সরলার্থ : ইহার পর ঐ আদিত্যকে সপ্তবিধ সামরূপে উপাসনা করিবে। সর্বদাই ‘সমান’, এইজন্য আদিত; সাম। (সকলেই মনে করে, আদিত্য) ‘আমার অভিমুখে’, এইজন্য আদিত্য সকলের পক্ষে সমান; সেইহেতু আদিত্য সাম।