পরোবরীয়ো হাস্য ভবতি পরোবরীয়সো হ লোকান্ জয়তি য
এতদেবং বিদ্বান্ প্রাণেষু পঞ্চবিধং পরোবরীয়ঃ সামোপাস্ত
ইতি তু পঞ্চবিধস্য ॥ ২
অন্বয় : পরোবরীয়ঃ হ অস্য (ইহার) ভবতি পরোবরীয়সঃ হ লোকান্ জয়তি— যঃ এতৎ এবম্ বিদ্বান্ প্রাণেষু পঞ্চবিধম্ পরোবরীয়ঃ সাম উপাস্তে। ইতি তু পঞ্চবিধস্য (পঞ্চবিধ সামের)।
সরলার্থ : যিনি ইহাকে এইরকম জানিয়া প্রাণসমূহে পরোবরীয় পঞ্চবিধ সামের উপাসনা করেন, উৎকৃষ্ট হইতে উৎকৃষ্টতর বস্তু তাঁহার ভোগ্য হয় এবং তিনি উত্তরোত্তর শ্রেষ্ঠ লোকসমূহ জয় করেন। পঞ্চবিধ সাম উপাসনা-প্রসঙ্গের এইখানেই ইতি।