প্রাণেষু পঞ্চবিধং পরোবরীয়ঃ সামোপাসীত প্রাণো হিঙ্কারো
বাক্ প্রস্তাবশ্চক্ষুঃ উদ্গীথঃ শ্রোত্রং প্রতিহারো মনো নিধন
পরোবরীয়াংসি বা এতানি ॥ ১
অন্বয় : প্রাণেষু (প্রাণসমূহে) পঞ্চবিধম্ পরোবরীয়ঃ (শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ; ১।৯।২ টীকা) সাম উপাসীত। প্রাণঃ হিঙ্কারঃ, বাক্ প্রস্তাবঃ, চক্ষুঃ উদ্গীথঃ, শ্রোতম্ প্রতিহারঃ, মনঃ নিধনম্। পরোবরীয়াংসি (শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ) বৈ এতানি (এই সমুদয়)।
সরলার্থ : প্রাণসমূহে পরোবরীয় (শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ) সামের উপাসনা করিবে— প্রাণই হিঙ্কার, বাক্ প্রস্তাব, চক্ষু উদ্গীথ, শ্রোত্র প্রতিহার এবং মনই নিধন। এই সবই পরোবরীয়।