কল্পন্তে হামা ঋতব ঋতুমান্ ভবতি য এতদেবং বিদ্বানৃতযু
পঞ্চবিধং সামোপাস্তে ॥ ২
অন্বয় : কল্পন্তে হ অস্মৈ (ইহার জন্য) ঋতরঃ (ঋতুসমূহ); ঋতুমান্ (ঋতুযুক্ত) ভবতি, যঃ এতৎ এবম্ বিদ্বান্ ঋতুষ পঞ্চবিধম্ সাম উপাস্তে।
সরলার্থ : যিনি এই প্রকার জানিয়া ঋতুসমূহে পঞ্চবিধ সামের উপাসনা করেন, ঋতুসমূহ তাঁহার ভোগ্যরূপে উপস্থিত হয় এবং তিনি ঋতু অনুযায়ী ভোগ্য পাইয়া থাকেন।