ঋতুষু পঞ্চবিধং সামোপাসীত বসন্তো হিঙ্কারো গ্রীষ্মঃ প্রস্তাবো
বর্ষা উদ্গীথঃ শরৎ প্রতিহারো হেমন্তো নিধনম্ ॥ ১
অন্বয় : ঋতুষু (ঋতুসমূহে) পঞ্চবিধম্ সাম উপাসীত—বসন্তঃ হিঙ্কারঃ; গ্রীষ্মঃ প্রস্তাবঃ; বর্ষাঃ উদ্গীথঃ; শরৎ প্রতিহারঃ; হেমন্তঃ নিধনম্।
সরলার্থ : ঋতুসমূহ চিন্তা করিয়া এইরূপে পঞ্চবিধ সামের উপাসনা করিবে—বসন্ত হিঙ্কার, গ্রীষ্মই প্রস্তাব, বর্ষাই উদ্গীথ, শরৎই প্রতিহার এবং হেমন্তই নিধন।