ন হাঙ্গু প্রৈত্যঙ্গুমান্ ভবতি য এতদেবং বিদ্বান্
সর্বাস্ব পঞ্চবিধং সামোপাস্তে ॥ ২
অন্বয় : ন (না) হ অপ্স্ (জলে) প্রৈতি (বিনাশ প্রাপ্ত হয়), অপ্সুমান্ (জলশালী ভবতি (হন)— যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) সর্বাসু অঙ্গু পঞ্চবিধম্ সাম উপাস্তে।
সরলার্থ : যিনি ইহাকে এই প্রকার জানিয়া জলদৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করেন, তিনি জলমগ্ন হইয়া মরেন না এবং তিনি জলসম্পদশালী হন।