উদ্গৃহ্নাতি তন্নিধনং। বৰ্ষতি হাস্মৈ বৰ্ষয়তি হ য এতদেবং
বিদ্বান্ বৃষ্টো পঞ্চবিধং সামোপাস্তে।। ২
অন্বয় : উদ্গৃহাতি (‘বৃষ্টিপাত’ শেষ হয়) তৎ (তাহা), নিধনম্। বর্ষতি (বৰ্ষণ করে) হ অস্মৈ (ইহার জন্য) বর্ষয়তি (বর্ষণ করায়) হ যঃ এতৎ এবম্ বিদ্বান্ (জানিয়া) বৃষ্টৌ (বৃষ্টিতে) পঞ্চবিধ সাম (পঞ্চবিধ সামকে) উপাস্তে (উপাসনা করেন)।
সরলার্থ : বৃষ্টিপাতের সমাপ্তিই নিধন। যিনি ইহাকে এইরূপ জানিয়া বৃষ্টি- দৃষ্টিতে পাঁচ প্রকার সামের উপাসনা করেন, তাঁহার জন্য মেঘ বর্ষণ করে এবং তিনি (অপরের জন্যও) বর্ষণ করাইতে পারেন।