কল্পন্তে হাস্মৈ লোকা ঊর্ধ্বাশ্চাবৃত্তাশ্চ য এতদেবং
বিদ্বাল্লোকেষু পঞ্চবিধং সামোপাস্তে ॥ ৩
অন্বয় : কল্পন্তে (ভোগ্যরূপে উপস্থিত হয়) হ অস্মৈ (ইহার জন্য) লোকাঃ (পৃথিব্যাদি লোকসমূহ) ঊর্ধ্বাঃ চ (নিম্নতম লোক হইতে ঊর্ধ্বতম পর্যন্ত সমুদয় লোক), আবৃত্তাঃ চ (ঊর্ধ্বতম লোক হইতে নিম্নতম পর্যন্ত সমুদয় লোক) যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) লোকেষু (লোকসমূহে পঞ্চবিধম্ সাম (পঞ্চবিধ সামকে) উপাস্তে (উপাসনা করেন)।
সরলার্থ : যিনি ইহাকে এইরূপ জানিয়া লোকদৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করেন, ঊর্ধ্ব হইতে আরম্ভ করিয়া নিম্ন পর্যন্ত এবং নিম্ন হইতে আরম্ভ করিয়া ঊর্ধ্ব পর্যন্ত সমুদয় লোক তাঁহার ভোগ্যরূপে উপস্থিত হয়।