অথাবৃত্তেষু দ্যৌর্হিঙ্কার আদিত্যঃ প্রস্তাবোহন্তরিক্ষমুদ্গীথোহগ্নিঃ
প্রতিহারঃ পৃথিবী নিধনম্।। ২
অন্বয় : অথ (তাহার পর) আবৃত্তেষু (ঊর্ধ্বলোক হইতে আরম্ভ করিয়া নিম্নলোক পর্যন্ত)— দ্যৌঃ হিঙ্কারঃ; আদিত্যঃ প্রস্তাবঃ; অন্তরিক্ষম্ উদ্গীথঃ; অগ্নিঃ প্রতিহারঃ পৃথিবী নিধনম্।
সরলার্থ : তাহার পর ঊর্ধ্বলোক হইতে আরম্ভ করিয়া নিম্নদৃষ্টিতে (সামোপাসনা)— দ্যুলোকই হিঙ্কার; আদিত্যই প্রস্তাব, অন্তরিক্ষই উদ্গীথ, অগ্নিই প্রতিহার এবং পৃথিবীই নিধন।